দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল। শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা যুবদলের সদস্য ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারবিরোধী লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। এ আন্দোলন-সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মী অসামান্য অবদান রেখেছেন।
তাঁরা আরও বলেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এমএস/